বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে যখন প্রশ্নবিদ্ধ ভারতীয় নারীদের কাছে 

 
আন্তর্জাতিক ডেস্ক : সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে মানুষের চিন্তার গতিপ্রকৃতিও। বিশেষত ভারতের শহরাঞ্চলের তরুণ প্রজন্ম জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে প্রায়ই মানছেন না জাতপাত, বর্ণ-গোত্র এমনকি ধর্মের বিভিন্নতাও। তবে এ ক্ষেত্রে সত্যিকার পরিবর্তন আসতে এখনও পেরোতে হবে আরও অনেকটা পথ। এমন চিন্তা থেকেই বিবাহ বিষয়ক একটি অ্যাপ শুরু করেছে নতুন এক অনলাইন প্রচারণা।

64cae6b1025dfd19581a4c1e85a27b1f-56eab4d6547c9

ট্রুজোড়ি নামের ওই অ্যাপ নতুন এই প্রচারণার নাম দিয়েছে সোচবাদলো অর্থাৎ চিন্তা বদলাও। এতে বিভিন্ন শ্রেণিপেশার নারীকে ভারতের বর্তমান বিবাহ পদ্ধতি নিয়ে প্রশ্ন করা হয়। দেখা যায় অনেকেরই এ বিষয়ে অনেক কিছুই বলার আছে।মত প্রকাশে দ্বিধাহীন তরুণ প্রজন্ম পোস্টার হাতে ভারতীয় নারী ট্রুজোড়ির প্রতিষ্ঠাতা রবি মিত্তাল বলেন, ‘আমরা বর্তমান সময়ের তরুণ প্রজন্মের চিন্তাকে ধরতে চেয়েছি। বিয়ে বিষয়ক অনেক ওয়েবসাইট ও অ্যাপ রয়েছে। কিন্তু আমরা চেয়েছি এই সময়ের মুক্তমনা তরুণরা বিয়ে নিয়ে কী ভাবছে তা অনুসন্ধান করতে।’

 

তিনি আরও বলেন, ‘এই প্রচারণা বিবাহ বিষয়ক ওয়েবসাইটের কাজ করার পদ্ধতি পাল্টে দেবে বলে আমরা আশাবাদী। প্রচারণাটির যে পরিমাণ প্রতিক্রিয়া এসেছে, যত সংখ্যক শেয়ার হয়েছে তাতে আমরা আপ্লুত।’প্রচারণায় বিয়ে সম্পর্কে নিজের ধারণা ও মন্তব্য লিখে একটি পোস্টারে লিখে ছবি তুলে পোস্ট করেন তরুণ অবিবাহিত নারীরা। বিবাহ প্রতিষ্ঠান নারীকে কত রকমভাবে প্রান্তিক করে তারই একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় এই পোস্টারগুলোতে। বিয়ে নিয়ে প্রচলিত ধারণা কতখানি বদলে গিয়েছে তারও আভাস দেয় এই সব মন্তব্য।

এ জাতীয় আরও খবর