,

বাংলাদেশের সঙ্গে সমঝোতায় প্রভাব পড়বে না : মালয়েশিয়া

1ডেস্ক রিপোর্ট : বিদেশি কর্মী নিয়োগ স্থগিত করা হলেও তা বাংলাদেশের সঙ্গে করা সমঝোতায় তার কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী রিচার্ড রায়ট। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।

নিজের কথার ব্যাখ্যা দিয়ে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, তার মেয়াদ পাঁচ বছর। সরকার বিদেশি কর্মী নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমঝোতার কার্যকারিতা ফিরে আসবে। বিদেশি কর্মী নিয়োগ আপাতত বন্ধ করা হয়েছে বলে সমঝোতা ভেস্তে গেছে বা একেবারেই অকার্যকর হয়ে গেছে, বিষয়টি এমন নয়। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী গতকাল বুধবার পার্লামেন্টের লবিতে দ্য স্টার অনলাইনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
মানব সম্পদ মন্ত্রী বলেন, ‘আমরা শুধু বাংলাদেশের সঙ্গেই নয়, সাতটি দেশের সঙ্গে এ ধরনের এমওইউ করেছি।’
প্রসঙ্গত, নয় মাস আগে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেওয়ার ঘোষণাটি এসেছিল মালয়েশিয়ার কাছ থেকে। দেশটির ট্রেড ইউনিয়নসহ সবাই এর বিরোধিতা করলেও সিদ্ধান্তে অনড় ছিল মালয়েশিয়া। অনুমোদন দিয়েছিল দেশটির মন্ত্রিসভাও। তবে গত ১৮ ফেব্রুয়ারি কর্মী নেওয়ার সেই সমঝোতা সইয়ের ১২ ঘণ্টার মধ্যেই দেশটি জানায়, এই মুহূর্তে তারা কোনো কর্মী নেবে না। গত শনিবার মন্ত্রিসভাও এর অনুমোদন দেয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর