বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে হামলায় নাইজেরিয়ায় নিহত ২২

 
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারিসহ ২২ জন নিহত হয়েছেন। বুধবার বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির কাছে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

 

2016_03_16_16_02_23_IKGH32TVOHeLl9rwucLLDZE1zepifm_original

এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি তবে জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।

রাজ্যে জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা আব্দুল মোহাম্মদ বার্তাসংস্থা এপিকে দেয়া এক বক্তব্যে বলেছেন, এই ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছেন আর বাকিদের উদ্ধার কাজ চলছে। ধারণা করা হচ্ছে বোমাহামলাকারি ছিলেন দুজন নারী।