,

আইএস হারিয়েছে ২২ শতাংশ ভূখণ্ড

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া এবং ইরাকে গত ১৪ মাসে ইসলামিক স্টেট (আইএস) ২২ শতাংশ ভূখণ্ড হারিয়েছে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস’র গবেষণায় এ তথ্য উঠে এসেছে।গবেষণা প্রতিষ্ঠানটি আরো জানায়, তুরস্ক এবং সিরিয়া সীমান্তের একটি উল্লেখযোগ্য ভূখণ্ড হারানো পর আইএসের আয় কমে গেছে ৪০ শতাংশ, যার বেশিরভাগই আসতো তেল বিক্রি থেকে। এছড়া যুক্তরাজ্য থেকে আইএসের পক্ষে লড়াই করতে যাওয়া জিহাদিদের সংখ্যাও কমে এসেছে বলে গবেষণা প্রতিবেদনে বলা হয়।

2016_03_16_16_52_11_kMCail1eRabQhFUJudrImGgEtGkzCB_original

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ায় দখলকৃত এলাকা হারানোর পাশাপাশি আইএসের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা নিহত অথবা বন্দি হওয়ায় তাদের প্রচার-প্রচারণাও দুর্বল হয়ে পড়েছে।তিন মাস আগে আইএইচএস’র গবেষণা শুরুর পর্যায়ে আইএস জঙ্গিরা আট শতাংশ এলাকার দখল হারিয়েছিল। সিরিয়ার বিদ্রোহে যোগ দেয়ার জন্য বিদেশিদের সিরিয়া গমন এখনো পুরোপুরি বন্ধ হয়নি। তবে সংখ্যা হ্রাস পেয়েছে অনেক। এ পর্যন্ত যুক্তরাজ্য থেকে আটশ’রও বেশি মানুষ সিরিয়ায় পাড়ি জমিয়েছেন। এদের অধিকাংশই আইএসে যোগ দিয়েছেন। যার মধ্যে ১০০ জন নিহত হয়েছেন। অন্যদের মধ্যে ৩৫০ জন যুক্তরাজ্যে ফিরে গেছেন।

 

স্থল লড়াইয়ে ভূমি হারানোর পর আইএসের তহবিলও সঙ্কুচিত হয়ে আসছে। আইএইচএসের গবেষক দলের প্রধান জানিয়েছেন, নিজেদের শক্তিকেন্দ্র রাক্কার উত্তরে তুর্কি সীমান্তের নিয়ন্ত্রণ হারানোর পর কালোবাজারে তেল বিক্রি করে অর্থ সংগ্রহ করা আইএসের জন্য বেশ কঠিন হয়ে গেছে।

 

যখন সীমান্তটি আইএসের নিয়ন্ত্রণে ছিল, চোরাচালানিরা তেল কিনতে দক্ষিণে যেত এবং ট্যাঙ্কার ভর্তি করে তেল নিয়ে তুর্কি সীমান্ত পার হতো। কিন্তু এখন সীমান্তটি কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে তাই তেল রপ্তানি প্রায় অসম্ভব ব্যাপার। মঙ্গলবার প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে আইএসের অন্যতম শীর্ষ চেচেন কমান্ডার ওমর আল শিশানি মার্কিন বিমান হামলায় আহত হওয়ার পর মারা গেছেন বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর