শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও ট্রাকে অগ্নিসংযোগ, আহত ৩

B Baria Mapকুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাশার এলাকায় শনিবার রাতে সিএনজি ও ট্রাকে  অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।  

দুর্বৃত্তদের ধাওয়ায় শেরপুর এলাকায় ট্রাকটি খাদে পড়ে যায়। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হচ্ছেন ট্রাক চালক আব্দুর রাজ্জাক , জাহের মিয়া, মোশারফ হোসেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাত ৮টায় শহরের বাইপাস সড়কের শেরপুর থেকে বিরাসার পর্যন্ত এলাকায় দুর্বৃত্তরা বিভিন্ন যানবাহনে হামলা করে। বিরাশার এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও শেরপুর এলাকায় খাদে পড়া ট্রাকে অগ্নিসংযোগসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।এলাকাবাসী ট্রাকের আগুন নেভায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কেউ গ্রেফতার হয়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা