,

যাত্রীবাহী বাসে বোমা হামলা পাকিস্তানে নিহত ১৫

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে সরকারি চাকরিজীবীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালের এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২৫ জন।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের নিকটস্থ লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেশোয়ারের সানেহরি মসজিদের পার্শ্ববর্তী এলাকায় বেসামরিক সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি বাসে এ হামলা চালানো হয়। বাসটি মারদান শহর থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের উদ্দেশে যাত্রা করেছিল।

 

ef69bcf3f59c8743fd3acf826835c9aa-56e8e34297bf9
হঠাৎ করে বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কাশিফ ডনকে বলেন, বাসের ভেতরে রাখা বিস্ফোরকের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পাকিস্তানে অবশ্য বেসামরিক মানুষের ওপর বোমা হামলা নতুন কিছু নয়। গত অক্টোবরে কোয়েটায় একটি যাত্রীবাহী একটি বাসে বোমা হামলায় নিহত হন অন্তত ১১ জন। বাসটি দিনশেষে কোয়েটা শহরের কেন্দ্র থেকে ঘরমুখো শ্রমিকদের বহন করছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর