শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিপুরা-বাংলাদেশ বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ

1.13.13ত্রিপুরার ব্যবসায়ী সমিতি শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য আখাউরা বহুমুখী সমন্বিত চেক পোস্টের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে।

সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশন (সিডাব্লিউসি) মালামাল ‘লোডিং এন্ড আনলোডিং’ শুল্ক বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতে ত্রিপুরা আমদানি-রফতানি সমিতি (ইআইএটি) এই পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর এই চেক পোস্ট উদ্বোধন করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এই চেকপোস্ট উদ্বোধন করেন।

ইআইএটি সহ-সভাপতি সুদেব রায় সাংবাদিকদের বলেছেন, ‘সিডাব্লিউসি অবাস্তব শুল্ক নির্ধারণ করায় আখাউরায় বাণিজ্যের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে।’

তিনি বলেন, চেকপোস্ট উদ্বোধন করার আগে ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ (এলপিএআই) ওয়্যারহাউজের দায়িত্ব সিডাব্লিউসি’র কাছে হস্তান্তরের বিষয়টি অবহিত করে। এ ব্যাপারে ইআইএটি প্রতিবাদ জানিয়েছে।

তিনি অভিযোগ করেন, সিডাব্লিউসি অধিক ব্যয়ে ওয়্যারহাউজ ব্যবহারের জন্য ব্যবসায়ীদের বাধ্য করছে।

রায় বলেন, আমরা বিষয়টি সিডাব্লিউসি ও এলপিআই’র গোচরে এনেছিলাম। তারা কোনো সাড়া দেয়নি। গত ২০ নভেম্বর আমরা শিল্প ও বাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করি এবং তিনি আমাদেরকে ২৮ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বাণিজ্য চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

ইআইএটি সাধারণ সম্পাদক এইচ বিশ্বাস বলেন, আগে সিমেন্টের বস্তা লোডিং ও আনলোডিং করার চার্জ ছিল দুই রুপি। সিডাব্লিউসি তা বৃদ্ধি করে ৫.৮০ রুপি করেছে। একইভাবে, স্টোন-চিপস বহনকারী ট্রাক আনলোড করার চার্জ ছিল ৭০০ রুপি, তা বৃদ্ধি করে এক হাজার ৭০০ রুপি করা হয়েছে। সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা