,

৫২০ দিন মহাকাশে কাটিয়ে এ বার অবসর

 

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবী ছেড়ে বেরিয়ে গিয়েছেন চার বার। মহাশূন্যে কাটিয়েছেন ৫২০ দিন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র মহাকাশচারীদের মধ্যে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় পৃথিবীর বাইরে থেকেছেন। এ বার তিনি চলে যাচ্ছেন নাসার বাইরে। স্কট কেলি অবসর নিচ্ছেন। মার্চের শেষ তারিখই নাসায় তাঁর দীর্ঘ কর্মজীবনের শেষ তারিখ হতে চলেছে। জানানো হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

image
নাসা থেকে অবসর নিলেও মহাকাশ গবেষণা থেকে কিন্তু কেলির অবসর নেওয়া হচ্ছে না এখন। একটানা প্রায় এক বছর মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন স্কট কেলি। তাঁর এই মিশন সফল হওয়ার পর গবেষণার নতুন দিগন্ত খুলে গিয়েছে। ভিনগ্রহে বা পৃথিবীর বাইরে ভবিষ্যতে মানুষের বসতি গড়ে তোলা যাবে কি না, সে সম্ভাবনা অনেক দিন আগেই খতিয়ে দেখতে শুরু করেছে নাসা। স্কট কেলি মহাকাশ স্টেশনে এক বছর কাটিয়ে ফেরার পর সেই গবেষণা জোর পেয়েছে। তাঁর শরীরে কী কী পরিবর্তন এসেছে এত দিন পৃথিবীর বাইরে থাকায়, তাঁর যমজ ভাই মার্ক কেলির সঙ্গে তাঁর ফারক এখন কতটা, শারীরবৃত্তিয় প্রক্রিয়ায় কোনও বদল এসেছে কি না, তা নিয়েই এখন গবেষণা চলছে। নাসা থেকে অবসর নিলেও স্কট কেলি সেই গবেষণায় অংশ নেবেন। নির্দিষ্ট সময় অন্তর তাঁর মেডিক্যাল চেকআপ হবে।

 

 

কেলি প্রথম বার মহাকাশে গিয়েছিলেন ১৯৯৯ সালে। মার্কিন মহাকাশযান ডিসকভারি-তে চড়ে হাবল স্পেস টেলিস্কোপ রক্ষণাবেক্ষণের কাজে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় মহাকাশ মিশনে প্রথম পা রাখেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সে বার মহাকাশযান এনডেভার-এর কম্যান্ডার হয়ে মহাকাশে গিয়ছিলেন কেলি। ২০১০ সালে আবার যান সেখানে। ৬ মাস কাটিয়ে আসেন। ২০১৫ সালে চতুর্থ বার। এই শেষ বারে টানা এক বছর মহাকাশ স্টেশনে কাটিয়ে এসেছেন কেলি। সব মিলিয়ে জীবনের ৫২০টা দিন পৃথিবীর বাইরে কাটিয়ে ফেলেছেন কেলি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর