,

আইএসের হামলায় ২২ ইরাকি সেনা নিহত

2016_03_14_15_41_47_8EyYWH0rV22Ph6bn8ekPIK4Frqi7KI_originalইরাকের রামদি শহরে ইসলামিক স্টেটের (আইএস) এক হামলায় কমপক্ষে ২২ ইরাকি সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছে। ওই ঘটনায় নিখোঁজ আছে আরো সাত সেনা। দেশটির সামরিক বাহিনী সূত্র সোমবার এ তথ্য জানিয়েছে।রামদির কুতাইনিয়াহ এবং জুওয়াইয়াহ গ্রামে ইরাকি সামরিক বাহিনীর থার্ড রেপিড ডিপ্লয়মেন্ট ফোর্স এবং সেনাবাহিনীর আরো একটি ইউনিটের সাথে রাতভর সংঘর্ষ হয় আইএসের।গত বছরের ডিসেম্বরে আইএসের কাছ থেকে রামাদি দখলে নেয়ার ঘোষণা দেয় ইরাকি বাহিনী। শহরটি হতে বিতাড়িত হওয়ার পর থেকে সেখানে সেনাদের লক্ষ্য করে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে আইএস। বিশেষ করে হামলার ঘটনা বেশি ঘটে শহরতলীগুলোতে। আনবার প্রদেশের রাজধানী রামাদিতে এক সময় প্রায় পাঁচ লাখ লোকের বাস ছিল। ২০১৫ সালের মে মাসে এটি দখলে নেয় আইএস। তাদের কাছ থেকে শহরটি মুক্ত করতে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয়শ’রও বেশি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর