গাড়িবোমা বিস্ফোরণে আঙ্কারায় নিহত ৩৪

 

 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রস্থলে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে আঙ্কারার যোগাযোগ কেন্দ্র ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কিজিলায় জেলার গুভেন পার্ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।বিস্ফোরণের পরপরই গুভেন পার্ক এলাকায় বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, বিস্ফোরণের পরপরই গুলির শব্দ শোনা গেছে।

 

এখন পর্যন্ত এ হামলার ঘটনায় কোনও সংগঠন দায় স্বীকার করেনি। তবে তুরস্কের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রাথমিক আলমতগুলো পর্যবেক্ষণ করে মনে হচ্ছে, এ হামলার পেছনে নিষিদ্ধ কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) হাত থাকতে পারে। হামলার পরপরই তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, সন্ত্রাসীরা এখন সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কারণ তুর্কি নিরাপত্তা বাহিনীর হাতে তারা চরমভাবে মার খাচ্ছে।

9d55a104c9b16a1b1fd227b20434bd0d-56e628fac4a91

স্বাস্থ্যমন্ত্রী মেহমেদ মুয়েজ্জিনোগলু জানিয়েছেন, ঘটনাস্থলেই ৩০ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন চারজন। নিহতদের মধ্যে দু’জন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। আঙ্কারার বিভিন্ন হাসপাতালে ১২৫ জনের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা বলেছেন, হামলার তদন্ত সোমবারের (১৪ মার্চ) মধ্যে শেষ করা হবে এবং হামলাকারীর নাম প্রকাশ করা হবে।আঙ্কারার কেন্দ্রস্থলে সর্বশেষ বোমা হামলার এক মাসের কম সময়ের মধ্যে এ হামলা চালানো হলো। আগের হামলায় অন্তত ২৯ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল পিকেকে বিদ্রোহীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম