ভারতে ২ টাকা কেজি দরে চাল দেবে বামফ্রন্ট!

 

 
আন্তর্জাতিক ডেস্ক : প্রতি সপ্তাহে গরিব পরিবারকে ২ টাকা কেজি দরে ৩৫ কেজি চাল অথবা আটা দেওয়া হবে। আসন্ন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খসড়া ইশতেহার প্রকাশ করে একথা জানিয়েছে বামফ্রন্ট। খবর জি নিউজের।ইশতেহারে আরও বলা হয়, খাদ্য সুরক্ষায় গুরুত্ব দেওয়া হবে। রেশন ব্যবস্থা সর্বজনীন করা হবে। বাজারের চেয়ে কম দামে সরবরাহ করা হবে ডাল, চিনি, ভোজ্য তেল এবং কেরোসিন।

Rice

খবরে বলা হয়েছে, গরিবদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় ফিরতে চাইছে বামফ্রন্ট। ২০ বছরের বেশি সময় যাঁরা শহরাঞ্চলে বাস করছেন, এমন গরিব পরিবারকে এক টাকার বিনিময়ে জমিতে ৯৯ বছরের লিজ দেওয়া হবে বলে জানানো হয়েছে ইশতেহারে। বামফ্রন্টের ওয়েবসাইটে এই ইশতেহার প্রকাশ করা হয়েছে। সাধারণ মানুষ তাঁদের আপত্তি বা পরিবর্তনের কথা জানাতে পারবেন। তা গ্রহণ-বর্জনের মাধ্যমে চূড়ান্ত করা হবে ইশতেহার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম