২২ হাজার আইএস সদস্যের তথ্য ফাঁস করে দিয়েছেন সংগঠনটির সাবেক সদস্যরা

 
আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ২২ হাজার সদস্যের নাম, ঠিকানা, ফোন নম্বর ও পরিবারের তথ্য ফাঁস করে দিয়েছেন সংগঠনটির সাবেক সদস্যরা।তথ্য ফাঁস হওয়া এই সদস্যদের পুরো তালিকা রয়েছে বলে বুধবার দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

167-700x336

সংবাদমাধ্যমটি নিজেদের ওয়েবসাইটে জানায়, আইএসের আন্তঃনিরাপত্তা পুলিশের তথ্য ভাণ্ডার থেকে তথ্যগুলো চুরি করেছেন সাবেক ওই সদস্যরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।খবরে আরো জানানো হয়, ইউরোপের উত্তরাঞ্চল, যুক্তরাষ্ট্র, কানাডা, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন জঙ্গি আইএসে রয়েছেন, যাদের ব্যাপারে এর আগে জানা ছিল না।

 

তথ্য ফাঁসের এ খবরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, দুনিয়াজুড়ে যা এমআই-সিক্স (MI6) নামে পরিচিত, তার গ্লোবাল টেরোরিজম অপারেশন্স বিভাগের সাবেক পরিচালক রিচার্ড ব্যারেট টুইট করে বলেছেন, আইএসে যোগ দেওয়া জঙ্গিদের ব্যাপারে জানতে এ তথ্য বিশেষ সহায়তা করবে। বিশ্লেষকদের জন্য এটি এক অমূল্য উৎস হতে চলেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম