ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান হিলারি

Hilaryআন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এ ধরনের তৎপরতার জন্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এ ছাড়া, ইসরাইলের প্রতি ইরানের হুমকি যে সহ্য করা হবে না তাও আন্তর্জাতিক সম্প্রদায়ের দেখিয়ে দেয়া উচিত।
ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সাক্ষরিত পরমাণু চুক্তি লঙ্ঘন করেনি বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন যে বক্তব্য দিয়েছে হিলারি দৃশ্যত তার বিরুদ্ধে অবস্থান নিলেন।
ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্প্রতি একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ইরানের প্রতিরক্ষা নীতি অনুযায়ী এ পরীক্ষা চালানো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম