,

মালয়েশিয়ায় পাচারকারীদের হাতে আটক ২৭ বাংলাদেশি উদ্ধার

malaysiaআন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার পেনাং প্রদেশে পাচারকারীদের হাতে আটক ২৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ সময় সন্দেহভাজন মানবপাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা এ তথ্য জানিয়েছে।
বুধবার পুলিশের এক অভিযানে ওই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। বৈধভাবে দেশটিতে যাওয়ার পর কাজের প্রতিশ্রুতি দিয়ে পাচারকারী চক্রটি তাদের বিক্রির জন্য আটক করে রেখেছিল। ২০ থেকে ৪০ বছর বয়সী ওই বাংলাদেশিদের সবাই পুরুষ। পেনাংয়ের পুলিশ প্রধান কমান্ডার দাতুক আবদুল ঘাফার রজবের বরাত দিয়ে বার্নামা জানায়, বুধবার বিকেলে পেনাংয়ের একটি শিল্প ভবনে অভিযান চালিয়ে ১৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন ৩ পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরেকটি ভবন থেকে আরও ১০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য ওই ৩ পাচারকারীকে ২৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সন্দেহভাজন চতুর্থ পাচারকারীকে খোঁজা হচ্ছে। প্রাথমিক তথ্যে দেখা গেছে, পাচারকারীরা ২৭ বাংলাদেশিকে সেখানে এক মাসের বেশি সময় ধরে আটকে রেখেছিল। এ সময় দিনে মাত্র একটি রুটি এবং কলের পানি খেতে দেয়া হতো তাদের। কেউ পালানোর চেষ্টা করলেই পাচারকারীরা মারধর করতো। উদ্ধার বাংলাদেশিদের অনেকেরই শারীরিক অবস্থা নাজুক বলে জানিয়েছে বার্নামা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর