,

বাংলাদেশি অবৈধ ২৭ শ্রমিক আটক মালয়েশিয়ায়

 

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া ২৭ জন অবৈধ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ। সোমবার তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন।
প্রতিবেদনে বলা হয়, আটককৃত বাংলাদেশিরা মানবপাচারকারীদের মালয়েশিয়া আসার জন্য ১৫ হাজার রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) করে দিয়েছে। তাদেরকে পাচারকারীরা কেবল একবেলা পানি ও রোটি চানাই (পরোটা) দিতো। এরা সবাই ছিল বেকার ও অনাহারী। যেখানে তাদেরকে রাখা হয়েছিল, সেখানে মেঝেতেই তাদের ঘুমাতে হতো।

 

malaysia_bangladesh1457573551

প্রতিবেদনে জানানো হয়, ২ ফেব্রুয়ারি এসব বাংলাদেশি শ্রমিক কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে। পরে তাদের এজেন্ট তাদেরকে শাহা আলমে নিয়ে গেলে অনুমোদন না থাকায় তাদেরকে কাজে নিতে অস্বীকৃতি জানায় সেখানাকার কারখানা মালিকরা। পরে তাদেরকে জোহর বারুতে নিয়ে যাওয়া হলে সেখানেও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সোমবার তাদেরকে পেনাং নিয়ে যাওয়া হলে পুলিশ বিষয়টি জানতে পারে। এসময় তিন মালয়েশীয় ও ২৭ জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়।

পেনাংয়ের পুলিশ প্রধান দাতো আব্দুল ঘাফার রাজাব বলেন, তামার দেসা মুরানির একটি দ্বিতল শিল্পভবন থেকে ১৭ বাংলাদেশিকে আটক করা হয়। তার ছিল শারীরিকভাবে দুর্বল। তাদেরকে কেবল পানি ও রুটি চানাই খেতে দেওয়া হতো। সিমেন্টের ঠান্ডা মেঝেই ছিল তাদের বিছানা। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাগান লালাং বাটারওয়ার্থ নামের একটি ওয়ার্কশপ থেকে আরো ১০ বাংলাদেশিকে আটক করা হয়। এদের কারোরই কাজের অনুমতিপত্র নেই। তাদের কাছে কেবল পাসপোর্টের ফটোকপি ছাড়া অন্যকোনো কাগজপত্র পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর