ক্ষেপণাস্ত্রে লাগানোর জন্য পরমাণু বোমা তৈরি, ফের হুঙ্কার কিম জং উনের

 

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্রের হুঙ্কার আগেই শুনিয়েছিল উত্তর কোরিয়া। তার পর হাইড্রোজেন বোমার হুঙ্কার। এ বার উত্তর কোরিয়া গর্জন আরও বাড়াল। রাষ্ট্রপ্রধান কিম জং উন জানালেন, ক্ষেপণাস্ত্রের মাথায় লাগানোর উপযুক্ত আকারের পরমাণু অস্ত্র তৈরি। এখন যে কোনও মুহূর্তে বহু দূরের ভূখণ্ডেও পরমাণু হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া।
পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র হাতে থাকলেই ক্ষেপণাস্ত্রের সাহায্যে পরমাণু হামলা চালানো যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু হামলা আমেরিকা ক্ষেপণাস্ত্রের সাহায্যে চালায়নি। যুদ্ধবিমান থেকে পরমাণু বোমা ফেলা হয়েছিল জাপানে। কারণ সব পরমাণু বোমাকে ক্ষেপণাস্ত্রের মাথায় লাগানো যায় না। ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরমাণু হামলা চালাতে হলে, পরমাণু অস্ত্রকে ক্ষেপণাস্ত্রে লাগানোর উপযুক্ত আকারে গড়ে তুলতে হয়। পরমাণু অস্ত্রের ওজনও ক্ষেপণাস্ত্রের বহন ক্ষমতার কথা মাথায় রেখেই স্থির করতে হয়। আকার এবং ওজনের কথা মাথায় রাখতে গিয়ে পরমাণু বোমার শক্তি কমিয়ে দেওয়াও যায় না। তাই ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য পরমাণু অস্ত্র তৈরি করার জন্য খুব উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়।

image (1)
উত্তর কোরিয়া আগেও বেশ কয়েক বার দাবি করেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারা পরমাণু হামলা চালাতে প্রস্তুত। কিন্তু ক্ষেপণাস্ত্রে ব্যবহার্য পরমাণু অস্ত্র বা মিনিয়েচারাইজড নিউক্লিয়ার ওয়ারহেড তাদের হাতে রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে আগে কিছু জানায়নি পিয়ংইয়ং। এই প্রথম উত্তর কোরীয় সংবাদমাধ্যম খোলাখুলি দাবি করেছে, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিক্ষেপের উপযুক্ত নিউক্লিয়ার ওয়ারহেড তারা তৈরি করে ফেলেছে।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থায় কিম জং উনকে উদ্ধৃত করে জানানো হয়েছে, উত্তর কোরিয়া এ বার সত্যিকারের পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠেছে। শাসক দল ওয়ার্কার্স পার্টির কাগজ রদং সিনমুন প্রথম পাতায় কিম জং উনের বিশাল ছবি প্রকাশ করেছে। একটি পর্যবেক্ষণ কেন্দ্রে সামরিক অফিসারদের সঙ্গে নিয়ে আকাশে কিছু দেখছেন কিম— এমনই একটি ছবি প্রকাশ্যে এনেছে রদং সিনমুন। বোঝানোর চেষ্টা করা হয়েছে, পরমাণু হামলা চালানোর উপযুক্ত ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশে উড়েছে। কিম সেই উৎক্ষেপনই দেখছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম