,

আইএসের যুদ্ধবিষয়ক মন্ত্রী নিহত!

AFPআন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত যুদ্ধবিষয়ক মন্ত্রী গত শুক্রবার সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়ে থাকতে পারেন বলে বলা হচ্ছে। একাধিক মার্কিন কর্মকর্তা গতকাল মঙ্গলবার এমনটাই বলেছেন।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএসের ওই কমান্ডারের নাম আবু ওমর আল-শিশানি। তিনি ওমর দ্য চেচেন নামেও পরিচিত। তাঁকে আইএসের যুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে বর্ণনা করে পেন্টাগন।

ওমর যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শীর্ষ জঙ্গির একজন। তাঁর ব্যাপারে তথ্য দিতে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

আইএসের কথিত নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক পরামর্শক হিসেবে ওমরের খ্যাতি রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ার আল-শাদানি শহরের কাছ বিমান হামলা চালায়। এ সময় ওমর নিহত হয়ে থাকতে পারেন।

মার্কিন কর্মকর্তারা যা-ই বলুন না কেন, দেশটির সরকার এখনই ওমরকে নিহত ঘোষণা করতে নারাজ।

নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ওই গাড়িতে ওমর ছিলেন বলে ধারণা করা হয়।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা