বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে সরাসরি কার্গো নিষিদ্ধ যুক্তরাজ্যের

uaলন্ডন প্রতিনিধি : নিরাপত্তাজনিত ঘাটতির কারণ দেখিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো (বাণিজ্যিক উদ্দেশ্যে পণ্য পরিবহন) পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।

গতকাল মঙ্গলবার দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’—শীর্ষক ওই ঘোষণায় যুক্তরাজ্য বলছে, ‘ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু বিষয় পূর্ণ করা হয়নি। অন্তর্বর্তীকালীন পদক্ষেপের অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে দেওয়া হবে না।’

তবে ঢাকা থেকে যেসব এয়ারলাইনস অন্য দেশ হয়ে (ইনডাইরেক্ট ফ্লাইট) যুক্তরাজ্যে অবতরণ করে, সেগুলো কার্গো পরিবহন চালিয়ে যেতে পারবে। এ ক্ষেত্রে এসব এয়ারলাইনসকে সংশ্লিষ্ট দেশ থেকে যুক্তরাজ্যে যাত্রা করার আগে কার্গোগুলো পুনরায় স্ক্যান করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে আরও তথ্যের জন্য যুক্তরাজ্যে পরিচালনাকারী এয়ারলাইনস ও আমদানিকারকদের দেশটির পরিবহন বিভাগের (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বিমান পরিচালনার যে কোনো বিষয়ে মানোন্নয়নে সহায়তা দিতে যুক্তরাজ্য সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে।

যুক্তরাজ্য সরকারের এমন ঘোষণার ফলে বাংলাদেশ বিমানে কার্গো পরিবহন ব্যাহত হবে। কেননা, বাংলাদেশ বিমানই একমাত্র এয়ারলাইনস, যা ঢাকা থেকে লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা করে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে মাস দুয়েক আগ থেকেই সরব হয়ে ওঠে যুক্তরাজ্য। একপর্যায়ে যুক্তরাষ্ট্রও শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

যুক্তরাজ্যের দাবি অনুযায়ী, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নয় বলে মনে করছে যুক্তরাজ্য।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত