,

সালমান তাসিরের ছেলেকে ৫ বছর পর উদ্ধার

 

 
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরের অপহৃত ছেলে শাহবাজ তাসিরকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাবা সালমান তাসিরের হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার এক সপ্তাহ পর অপহৃত এই ছেলেকে উদ্ধার করা হয়েছে।

 

2016_03_08_22_30_26_kBa6TwcjuEgyhgjzg6dHCtJcbJIInH_original

শাহবাজ তাসিরকে ২০১১ সালের ২৬ আগস্ট পাকিস্তানের লাহোর থেকে বন্দুকধারীরা অপহরণ করে। এর আগে একই বছরের ৪ জানুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কোহসার মার্কেটে দিন দুপুরে সালমান তাসিরকে ২৮টি গুলি করে তার দেহরক্ষী মুমতাজ কাদরি। ২৯ ফেব্রুয়ারি কাদরির মৃত্যুদণ্ড কার্যকর করে পাকিস্তান।

 

 

পাকিস্তানের কাউন্টার-টেরর পুলিশের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ‘আমরা অপহৃত শাহবাজকে গোপন সংবাদের ভিত্তিতে কোয়েটার উত্তরাঞ্চলের একটি কম্পাউন্ড থেকে উদ্ধার করেছি।’ এছাড়া সরকারের আধাসামরিক একটি সামরিক বাহিনী তাদের টুইট বার্তায় জানিয়েছে, শাহবাজ তাসিরকে তারা নিরাপদে উদ্ধার করেতে সক্ষম হয়েছে।

 

 

বেলুচিস্তান প্রদেশের কাউন্টার-টেররিজম বিভাগের প্রধান বার্তা সংস্থা এফপিকে জানান, গোয়েন্দা বাহিনী ও পুলিশ কোয়েটা থেকে ২৫ কিলোমিটার উত্তরে এক যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘আমরা যখন কম্পাউন্ডটিকে ঘিরে ফেলি তখন এর ভিতরে কিছু দেখতে পেলাম না। কিন্তু হঠাৎ আমরা একটি আওয়াজ শুনতে পেলাম। যেখান থেকে বলা হচ্ছে আমি শাহবাজ। আমার বাবার নাম সালমান তাসির।’

 

 

উল্লেখ্য, মুমতাজ কাদরির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশোধ হিসেবে চলতি মাসের ৭ তারিখে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনে সোমবার এক আত্মঘাতি বোমা হামলায় চালায়। এতে নিহত হয় ১৭ জন।ব্লাসফেমি পাকিস্তানের একটি বিতর্কিত ইস্যু। মুসলিমপ্রধান এই দেশটিতে বিভিন্ন সময়ে ইসলামের নিন্দা করার কারণে অনেককে হত্যা করেছে উত্তেজিত জনতা। ব্লাসফেমি আইনের স্পষ্ট কোনো সংজ্ঞা পাকিস্তানের আইনে নেই। তবে দেশটিতে এর জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত ব্লাসফেমির কারণে কয়েক ডজন লোক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা