,

ওবামার আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় বিস্মিত হোয়াইট হাউজ

obhanaআর্ন্তজাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণ প্রত্যাখান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে বিস্মিত হয়েছে হোয়াইট হাউস। চলতি মাসের শেষ নাগাদ ইসরায়েলি নেতার সঙ্গে এক আলোচনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এতে রাজি হননি নেতানিয়াহিু। এ ঘটনাকে দুই নেতার মধ্যে শীতল সম্পর্কের সর্বশেষ লক্ষণ বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইল সফরের প্রাক্কালে সোমবার ওবামার আমন্ত্রণ প্রত্যাখান করলেন নেতানিয়াহু।

ওবামার এক সহকারী বলেন, ইসরাইল সরকার ১৭ বা ১৮ মার্চ বৈঠকের অনুরোধ করেছিল এবং হোয়াইট হাউস ১৮ মার্চ বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে সাড়া দিয়েছিল।

জাতীয় নিরাপত্তা পরিষদ মুখপাত্র নেড প্রাইস বলেন,‘দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে গণমাধ্যমের খবরে আমরা জানতে পেরেছি যে ইসরাইল প্রধানমন্ত্রী আমাদের আমন্ত্রণ গ্রহণ করার চেয়ে তার সফর বাতিল করার পরিকল্পনা করছেন। আর এতে আমরা বিস্মিত।’

তিনি বলেন, ‘খবরে বলা হয়েছে আমরা প্রধানমন্ত্রীর শিডিউল রক্ষা করতে পারছি না যা ডাহা মিথ্যা।’

ইরানের সঙ্গে বিশ্বশক্তির পারমাণবিক চুক্তি নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে অতীতে ব্যাপক মতানৈক্য ছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে তেলআবিব ও ওয়াশিংটন।

গতবছর ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার গত পাঁচ মাসের সহিংসতা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সহিংসতায় ১৮১জন ফিলিস্তিনি ও ২৮ জন ইসরায়েলি নিহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা