,

মার্কিন হামলায় ১৫০ জঙ্গি নিহত সোমালিয়ায়

 

 
আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের দেড় শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, রাজধানী মোগাদিসুর ১৯৫ কিলোমিটার উত্তরে আল-শাবাবের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে শনি ও রোববার টানা হামলা চালানো হয়। হামলায় চালকবিহীন এবং চালকসহ বিমান ব্যবহার করা হয়েছে।

 

somalya1457406307

তিনি বলেন, ‘আমরা জানতাম তারা শিবির ছেড়ে চলে যাচ্ছে এবং তারা যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান ইউনিয়ন বাহিনীর জন্য একটি আসন্ন হুমকি হয়ে উঠেছিল। প্রাথমিকভাবে দেড় শতাধিক নিহতের খবর পাওয়া গেছে।’

মার্কিন ওই কর্মকর্তা আরো জানান, আল-শাবাবের ওই প্রশিক্ষণ শিবিরটি বেশ কিছুদিন নজরদারির আওতায় ছিল।

আল-কায়েদার সহযোগী সংগঠন আল-শাবাবকে ২০১১ সালে এক লড়াইয়ে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী মোগাদিসু থেকে পিছু হটতে বাধ্য করে। তবে এরপরও সংগঠনটি বিভিন্ন সময়ে সোমালিয়ার ওপর হামলা চালিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা