মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদি সেনা কমান্ডার কাহিফসহ নিহত ৬

saudi-hamlaআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় ‘জাবাল আল জাবার’ এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় সৌদি সেনা কমান্ডার আব্দুল লতিফ কাহিফ ও তার পাঁচ সহযোগী নিহত হয়েছে। আল-মাসিরা টিভি চ্যানেল আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে।

টিভির খবরে বলা হয়েছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে সেদেশে যে সৌদি আগ্রাসন চলছে, তার অংশ হিসেবে সেখানে একদল সন্ত্রাসীর নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। আব্দ রাব্বু মানসুর হাদি নিজে পদত্যাগ করলেও সৌদি উসকানিতে দেশটিতে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তার সমর্থকেরা।

গত শনিবারও ইয়েমেনের সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইব প্রদেশে সৌদি অনুচরদের একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনের পদত্যাগী প্রেসিডেন্টকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ও জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহকে দুর্বল করতে দেশটিতে আগ্রাসন শুরু করেছে সৌদি আরব।

সৌদি হামলায় এ পর্যন্ত আট হাজার চারশ’র বেশি ইয়েমেনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই হাজার ২৩৬টি শিশু রয়েছে। আহত হয়েছে আরও ১৬ হাজার ইয়েমেনি। এছাড়া, সৌদি আগ্রাসনে দরিদ্র দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের