,

আখাউড়াকে এক বছরের মধ্যে বাল্য বিয়ে মুক্ত করার ঘোষণা

বাল্য-বিয়েব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সোমবার আখাউড়ায় ‘নারী ও শিশুর উন্নয়ন যোগাযোগ শীর্ষক’ এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় আখাউড়াকে এক বছরের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আহ্সান হাবিব।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত কর্মশালায় ইউএনও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) দীপক কুমার দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক অরবিন্দ দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহনেওয়াজ খান, কাউন্সিলর মো. বাবুল মিয়া, কাজী কেয়ায়েত উল্লাহ মাহমুদী, সাংবাদিক কাজী হান্নান খাদেম, সমীর চক্রবর্তী, মো. জিয়াউল ইসলাম, দেবশ্রী পাল প্রমুখ।
ইউএনও জানান, আখাউড়াকে বাল্য বিয়ে মুক্ত করার আনুষ্ঠানিক কার্যক্রম আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে। বাল্য বিয়ে রোধে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হবে। একটি নির্ধারিত ফোন নম্বর থাকবে এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে