,

হুন্ডুরাসে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত

photo-1457261189আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ হুন্ডুরাসে বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। স্থানীয় সময় শনিবার রাজধানী তেগুচিগালপার একটি ‘পুল’ খেলার কেন্দ্রে পাঁচ বন্দুকধারী হামলা চালায়। পুলিশের ধারণা, মাদক বা গোষ্ঠীগত বিরোধ থেকে এই হামলার ঘটনা ঘটেছে।

তেগুচিগালপা পুলিশের মুখপাত্র এদগারদো বারাহোনা বলেন, তিন থেকে পাঁচজন বন্দুকধারী হামলা চালায়। এদের পরনে ছিল পুলিশের পোশাক এবং ‘বুলেটপ্রুফ ভেস্ট’। হামলায় নিহতরা সবাই ১৯ থেকে ৩০ বছর বয়সী।

পুলিশ আরো জানায়, বেরিও ১৮ নামক একটি সংঘবদ্ধ চক্র পুল খেলার হলটি নিয়ন্ত্রণ করত। ঘটনার সময় সেখানে অন্তত ৩০ জন ব্যক্তি ছিলেন। তবে হামলার ঘটনায় কাউকেই আটক করা হয়নি।

শনিবারের হামলার নিকটবর্তী অপর একটি পুল খেলার কেন্দ্রে গত বছর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত হন।

জানা গেছে, হুন্ডুরাসে সংঘবদ্ধ অপরাধ চক্র ও মাদক চোরাচালান ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে খুনের হার বিশ্বে সর্বোচ্চ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা