,

স্যান্ডারস-ক্রুজের চমক, ২ রাজ্যে হিলারি-ট্রাম্পের হার

Trump-Hillary1আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে ডেমোক্র্যাটিক দলের হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। মনোনয়নের দৌঁড়ে এগিয়ে থাকা এই দুই প্রার্থীই দুটি রাজ্যে হেরেছেন। তবে নিজ নিজ দলের প্রধান দুই প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে লড়াই জমিয়ে তুলেছেন বার্নি স্যান্ডারস ও ট্রেড ক্রুজ। খবর বিসিসির।

লুজিয়ানা, নেব্রাস্কা, কানসাস, কেন্টাকি এবং মেইনে রাজ্যে প্রাইমারি ও ককাসে অংশ নেন তারা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী মোট পাঁচটি রাজ্যের মধ্যে রিপাবলিকানরা চারটি রাজ্যে আর ডেমোক্র্যাটরা তিন রাজ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অংশ নেন।

এর মধ্যে ডেমোক্রেটদের তিন রাজ্যের মধ্যে লুজিয়ানায় হিলারি ক্লিনটন বড় ব্যবধানে জয়ী হয়েছেন। কিন্তু নেব্রাস্কা ও ক্যানসাসে অল্প ব্যবধানে হেরে গেছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসের কাছে।

অন্যদিকে রিপাবলিকান ট্রেড ক্রুজ ক্যানসাস ও মেইনে রাজ্যে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। অন্যদিকে, ট্রাম্প কেন্টাকি ও লুজিয়ানায় জয়ী হয়েছেন। বাকি একটা রাজ্যের ফলাফল এখনো পাওয়া যায়নি।

দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যেই বাছাই প্রক্রিয়ায় কিছুটা এগিয়ে থাকা রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট হিলারি ক্লিনটন আজ তাদের অবস্থান আরও শক্ত করতে চেয়েছিলেন। অথচ হেরে উল্টো শঙ্কায় পড়লেন তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা