,

কানহাইয়ার মাথার দাম ১১ লাখ রুপি

kanai1457237787আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে হত্যা করলে ১১ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে পূর্বাঞ্চল সেনা নামের একটি সংগঠন। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি।

শনিবার কানহাইয়া কুমারের জিব কেটে নিলে পাঁচ লাখ রুপি পুরস্কারের কথা ঘোষণা দিয়েছিলেন বিজেপির এক যুবনেতা। প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে মন্তব্য করায় ওই যুবনেতা এই ঘোষণা দিয়েছিলেন। বিজেপি অবশ্য ওই নেতাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে।

গত মাসে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারকৃত কানহাইয়া গত বৃহস্পতিবার জামিনে ছাড়া পেয়ে সরকারের সমালোচনায় বেশ কড়া কিছু কথা বলেন।

শনিবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট ও প্রেসক্লাব এলাকা থেকে বেশ কয়েকটি পোস্টার উদ্ধার করে পুলিশ। এতে কানহাইয়ার মাথার দাম ১১ লাখ রুপি ঘোষণা করা হয়। অখ্যাত দল পূর্বাঞ্চলীয় সেনার নেতা আদর্শ শর্মা বলেন, ‘কুমার একজন বিশ্বাসঘাতক এবং আমরা তার মৃত্যু চাই। দেশের বিরুদ্ধে স্লোগান দিয়ে সে মাতৃভূমির অপমান করেছে। আদালতের রায় দিতে দেরি হবে। কিন্তু এর আগেই আমরা তাকে তার আসল ঠিকানায় পাঠিয়ে দিতে চাই। এ কারণেই তার হত্যাকারীকে আমরা ১১ লাখ রুপি দিতে চাইছি।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের