,

জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৩৬

zim-accidentআন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের রাজধানী হারারে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বুলাওয়ের মধ্যকার প্রধান সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। শুক্রবার দেশটির পুলিশ প্রশাসন এ তথ্য জানায়।

এ ব্যাপারে পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, আমি নিশ্চিত করতে পারছি যে, বৃহস্পতিবার একটি বাস ও একটি মিনিবাসের মধ্যে এক মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানান, একটি বাসের টায়ার বিস্ফোরিত হলে এটি পার্শ্ব পরিবর্তন করে সড়কের অপর পাশে চলে যায়। এতেই দুর্ঘটনাটি ঘটে। অবস্থা দেখে মনে হয়, বাসের একজন বা উভয় চালকই দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন।

তিনি আরো বলেন, এ দুর্ঘটনা উভয় চালকসহ ২৮ জন লোক ঘটনাস্থলেই মারা যায় এবং কোয়েকোয়ে হাসপাতালে ভর্তির পর অপর দু’জন মারা যায়। আর আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সুত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের