মেয়ের সামনে মাকে ধর্ষণ !

wpid-85আন্তর্জাতিক ডেস্ক : মায়ের চিৎকারে জেগে উঠেছিল বছর ছ’য়েকের মেয়েটা। পরে সে-ই বলেছে, মায়ের গায়ের উপরে ভূত চেপে বসেছিল। ঘটনা হল, ঘরে ঢুকে মেয়েটির মাকে ধর্ষণ করে গিয়েছে এক দুষ্কৃতী। মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবারের গুরুদাসনগর স্টেশনের কাছে ওই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়।
পুলিশ জানতে পেরেছে, মহিলার কপালে রিভলভার ধরে খুনের হুমকি দিয়ে গিয়েছে ওই দুষ্কৃতী। শুধু তাই নয়, বলে গিয়েছে নিজের নাম-ধাম। দুষ্কৃতীর এ হেন সাহসে বিস্মিত পুলিশ কর্তারাও। ডায়মন্ড হারবার মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তাঁরা। তবে ওই নামে আদৌ কেউ আছে কিনা, তা-ও মাথায় রাখছেন তদন্তকারী অফিসারেরা। মহিলার ডাক্তারি পরীক্ষা হয়েছে হাসপাতালে।

কী হয়েছিল ঘটনার রাতে?

স্টেশনের পাশে ঝুপড়িতে থাকেন ওই মহিলা ও তাঁর পরিবার। স্বামী কাজ করেন কয়লার দোকানে। মালিক ডেকে পাঠানোয় তিনি রাত সাড়ে ৮টা নাগাদ বেরিয়ে গিয়েছিলেন। মেয়েকে নিয়ে রাতের খাওয়া সেরে শুয়ে পড়েছিলেন বছর ছাব্বিশের ওই বধূ।

অভিযোগ, রাত দেড়টা নাগাদ বাঁ-টিনের দরজা ভেঙে ঘরে ঢোকে ওই দুষ্কৃতী। মুখে তার কাপড় বাঁধ ছিল বলে জানিয়েছেন মহিলা। তাঁর কপালে রিভলভার ঠেকিয়ে ধর্ষণ করে দুষ্কৃতী। উঠে পড়েছিল মেয়ে। কাউকে কিছু জানালে গোটা পরিবারকে খুনের শাসানি দিয়ে যায়। খবর-আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম