পুরো সিরিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

syria_5892-400x224আন্তর্জাতিক ডেস্ক : পুরো সিরিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির সমস্ত প্রদেশে কোনও কারণ ছাড়াই বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়েছে এবং এর কারণ জানার চেষ্টা চালাচ্ছে কর্মকর্তারা।বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অধিকাংশ এলাকায় দিনে মাত্র ২-৩ ঘণ্টায় বিদ্যুৎ পাওয়া যায়।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করে বলছে, যুদ্ধবিরতি চুক্তিকে সামনে রেখে রাশিয়া এবং সিরিয়া সরকার দেশটির বিভিন্ন হাসপাতালকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
গত বারো সপ্তাহে সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশে ক্লিনিক, মেডিক্যাল সেন্টার ও হাসপাতালে ছয়টি হামলা হয়েছে বলে প্রমাণ সংগ্রহ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এসব হামলায় মেডিকেলের একজন কর্মীসহ অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ৪৪ জন আহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম