বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মিরে বন্দুকযুদ্ধে  ৩ সদস্য নিহত হিযবুল মুজাহিদীনের

 

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিযবুল মুজাহিদীনের তিন সদস্য নিহত হয়েছেন।নিহতরা হলেন, আশিক হুসাইন, মোহদ ইসাক ও আসিফ এএইচ মির। এর মধ্যে গত বছর উদামপুরে সীমান্তরক্ষী বাহিনীর গাড়িবহরে হামলাকারী বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়দাতা ছিলেন আশিক হুসাইন।

211-700x336

 

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় এ খবর জানানো হয়। অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে তিনটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়।

খবরে বলা হয়, বুধবার দিনগত রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরিস্থিতি এখন শান্ত থাকলেও বিচ্ছিন্নতাবাদীদের অনুসন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।