১২ বছরের মেয়েকে দিয়ে ৫ নারীকে হত্যা করল আইএস

isilআন্তর্জাতিক ডেস্ক : উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আইএস এবার ১২ বছরের এক মেয়েকে দিয়ে পাঁচ নারীকে হত্যা করিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে গতকাল (বুধবার) বিকেলে এ পাশবিক হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে আরবি ভাষার নিউজ ওয়েবসাইট আস-সুমারিয়া।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে সুমারিয়া জানিয়েছে, জঙ্গিদের নিয়ন্ত্রিত মসুল শহরের নিকটবর্তী ঘাজলানি সামরিক ঘাঁটিতে এ পাশবিক হত্যাকাণ্ড ঘটেছে। নিহত পাঁচ নারীর মধ্যে একজন ছিলেন ডাক্তার। আহত দায়েশ জঙ্গিদের চিকিৎসা করতে ‘অপারগতা’ প্রকাশ করায় তাকে হত্যা করা হয়েছে। এই প্রথম ইরাক ও সিরিয়ায় তৎপর দায়েশ জঙ্গিরা নরহত্যার কাজে কোনো মেয়েকে ব্যবহার করল।
এর আগে দিনের শুরুতে ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের হায়োইজা শহরে নিজেদের ছয় জঙ্গিকে হত্যা করে দায়েশ। এসব জঙ্গি তাকফিরি এ সন্ত্রাসী গোষ্ঠী ত্যাগ করে পালিয়ে যেতে চাইলে তাদেরকে শহরের একটি প্রধান স্কয়ারে জনসমক্ষে হত্যা করা হয়। তাকফিরি সন্ত্রাসীরা স্থানীয় কিছু বন্দুকধারীকে গুলি চালিয়ে ওই ছয় জঙ্গিকে হত্যার নির্দেশ দেয়।

২০১৪ সালের জুন মাসে দায়েশ সন্ত্রাসীদের হাতে ইরাকের নেইনাভা প্রদেশের প্রধান শহর মসুলের পতন হয়। বাগদাদ সরকার সম্প্রতি ঘোষণা করেছে, দেশটির সেনাবাহিনী মসুল পুনরুদ্ধারের জন্য অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

সৌদি আরব সরকারের পৃষ্ঠপোষকতায় দেশটিতে যে ওহাবি মতবাদ প্রতিষ্ঠা করা হয়েছে তারই উগ্র রূপ হচ্ছে তাকফিরি মতবাদ। তাকফিরি জঙ্গিরা তাদের মতবাদের বাইরে ইসলামের অন্য সব মাজহাবকে কাফেরের মাজহাব বলে বিশ্বাস করে এবং এসব মাজহাবের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানদের হত্যা করাকে সৎকাজ বলে মনে করে। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম