অস্কারজয়ী শারমিনের প্রতি মালালার কৃতজ্ঞতা

31cba6e6372f4718531deae1d01aabaa-malala-yousafziআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী এবং সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, অস্কারজয়ী শারমিন ওবায়েদকে নিয়ে গোটা পাকিস্তান জাতি গর্বিত এবং নারী অধিকার বিষয়ে জোর দিয়ে কথা বলার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞ।

দ্বিতীয়বারের মতো অস্কার জয়ের জন্য শারমিনকে অভিনন্দন জানান মালালা। সম্মানের অজুহাতে হত্যার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আ গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস’। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘আ গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস’ তথ্যচিত্রটির (ডকুমেন্টারি) জন্য সেরা শর্ট ডকুমেন্টারি বিভাগে এ বছরের ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) জিতেছেন শারমিন ওবায়েদ।

মালালা ইউসুফজাই আশা প্রকাশ করেন, অচিরেই পাকিস্তান সরকার সম্মানের নামে এ ধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম