,

শীর্ষ ধনী বিল গেটস

20আবারও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস। মঙ্গলবার ফোর্বস সাময়িকী বিশ্বের শীর্ষ ১৮১০ জন ধনীর তালিকা প্রকাশ করেছে। তালিকায় সাড়ে ৭ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে সবার ওপরে মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতা। গত বছর ফোর্বস-এর শীর্ষ ধনীদের তালিকায় ঠাঁই পেয়েছিলেন ১৮২৬ জন। এবার সেই তালিকা থেকে ১৬ জন কমে গেছে। ধনীদের নিট সম্পদের পরিমাণও কমেছে। গত বছরের তুলনায় তাদের সম্পদ চলতি বছর ৬৫০ কোটি ডলার কমেছে। টানা চতুর্থবারের মতো ধনীদের তালিকায় শীর্ষে। অবশ্য ২২ বছরের মধ্যে ১৭ বছরই শীর্ষে ছিলেন তিনি। মাঝে কেবল পাঁচ বছর শীর্ষ অবস্থান হারিয়েছিলেন গেটস। গত এক বছরে তার সম্পদের পরিমাণ কমেছে ৪২০ কোটি ডলার। ফোর্বস-এর হিসাবে এর পরও গেটসের হাতে এখন সাড়ে ৭ হাজার কোটি ডলার বা ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। ৬ হাজার ৭০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জারা ফ্যাশনসের কর্ণধার স্পেনের আমানসিও ওর্তেগা। যুক্তরাষ্ট্রের বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট ৬ হাজার ৮ কোটি ডলারের সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।  এছাড়া সাবেক শীর্ষ ধনী মেক্সিকান কার্লোস স্লিম রয়েছেন তিন নম্বরে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ৪ হাজার ৪০৬ কোটি ডলার নিয়ে তালিকায় ৬ নম্বরে রয়েছেন। গত বছর জাকারবার্গ তালিকায় ১৬ নম্বরে ছিলেন। এদিকে, শতকোটি ডলার সম্পদের মালিক ৮৪ ভারতীয়দের মধ্যে শীর্ষে আছেন ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। গত বছর তেল ও গ্যাস ব্যবসায় ধস নামায় আম্বানির সম্পদের পরিমাণ কমেছে। চলতি বছর তার হাতে ১ হাজার ৯৩০ কোটি ডলারের সম্পদ রয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের