সড়ক দুর্ঘটনায় ওমানে নিহত ১৮

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১৮ জন। বাস, ট্রাক ও প্রাইভেটকার এই দুর্ঘটনায় পতিত হয়। এতে আহত হয়েছে ১৪ জন।আলজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

oman1456838784

আরব উপসাগরীয় দেশ ওমান। দেশটির ফাহুদ এবং ইবব্রি শহরের মধ্যে মঙ্গলবার সকালে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়। ওমান পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, গাড়ি তিনটি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ওমান পুলিশের মুখপাত্র মোহাম্মদ বিন সালামা বিন হাশামি জানিয়েছেন, ঠিক কী কারণে দুর্ঘটনা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে সৌদি, ওমানীয় এবং এশীয়রা রয়েছে। নিহতদের পরিচয় এখনো জানাতে পারেনি ওমান পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম