,

সৌদি আরব যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে: সিরিয়া

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিরুদ্ধে সিরিয়ার চলমান যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টার অভিযোগ এনেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।গত শুক্রবার মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চলমান যুদ্ধবিরতি নস্যাতের বিষয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ‘প্ল্যান বি’ নিয়ে যে মন্তব্য করেছেন তাতে যুদ্ধবিরতি নস্যাতের পরিষ্কার ইঙ্গিত রয়েছে।

6d03aa62e106e88f7975bbf44acf9cfa-Russian-attacks-in-Syria-02

 

আদেল আল-জুবায়েরের এ মন্তব্য মূলত সিরিয়া নিয়ে সৌদি সরকারের মনের ভেতরে লুকিয়ে থাকা চিন্তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে এ বিবৃতিতে।বিবৃতিতে বলা হয়, সৌদি মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য থেকে সিরিয়া বিষয়ে দেশটির ধ্বংসাত্মক ভূমিকা পরিষ্কার হয়ে উঠেছে। সিরিয়ার বিভিন্ন এলাকায় সম্প্রতি একের পর এক পর্যুদস্ত হওয়ার পর হতাশ হয়ে পড়া সন্ত্রাসীদের চাঙ্গা করে তোলার জন্য সৌদি মন্ত্রী এমন মন্তব্য করেছেন।

 

 

এর আগে রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, যুদ্ধবিরতির বিষয়ে সিরিয়া ও রাশিয়া যদি আন্তরিক না হয় তাহলে রিয়াদ বিকল্প পরিকল্পনা বিবেচনা করবে। সৌদি মন্ত্রীর বক্তব্যের পর রাশিয়া বলেছে, ‘প্ল্যান বি’র কোনও প্রশ্নই ওঠে না।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের