,

তুরস্কে জন্ম নিয়েছে দেড় লাখেরও বেশি সিরীয় শিশু

2016_02_29_22_15_37_wgG5qkDzZFKksQ3BvT2XQ5F1tVMKzi_originalআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলছে রক্তক্ষয়ী সংঘাত। সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে পাড়ি জমিয়েছে অনেক সিরীয়। এর মধ্যে একটি বড় অংশ বসবাস করছে তুরস্কের বিভিন্ন শরণার্থী শিবিরে। সেখানে এ পর্যন্ত জন্মগ্রহণ করেছে দেড় লাখেরও বেশি সিরীয় শিশু।

তুরস্কের উপপ্রধানমন্ত্রী লুতফি এলভান সোমবার এ তথ্য প্রকাশ করেন। এ সময় তিনি আঙ্কারার মানবিক সহায়তা করার নজিরের দিকে দৃষ্টিপাত করেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী বৈঠকে সোমবার বক্তব্য রাখেন এলভান। সে সময় তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে সিরিয়ায় যুদ্ধাবস্থা চলাকালীন সময়ে যে ব্যাপক আকারের মানবিক সংকট তৈরি হয়েছে তা মোকাবেলায় বেশ বড় ধরনের দায়িত্ব পালন করেছে তুরস্ক।’

এ সময় তিনি কাউন্সিলকে জানান, ‘তুরস্কে জন্ম নেয়া সিরীয় শিশুর সংখ্যা প্রায় ১ লাখ ৫২ হাজারের কাছাকাছি। এছাড়াও সিরিয়া সংকটের কারণে প্রায় ২৭ লাখ বাস্তুচ্যুত সিরীয় নাগরিক আশ্রয় দিয়েছে তুরস্ক, যা দেশটির অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।’

সিরিয়ায় যুদ্ধাবস্থার কারণে দেশটির অর্ধেকের বেশি নাগরিক নিজের ভিটে-মাটি ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে বাধ্য হয়। আঙ্কারা বরাবরই বিশ্বের কাছে এ সংকট সমাধান ও বাস্তুচ্যুত মানুষদের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানিয়ে আসছে। এদিন এলভান আবারো এ আহ্বান করেন। পশ্চিমা দেশগুলোকে এ ‘দুর্দশা ভাগ করে নিতে’ আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের