,

পাকিস্তানে সালমান তাসিরের হত্যাকারীর ফাঁসি কার্যকর

Mumtaz-Qadri20160229035144আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে আদিয়ালা কারাগারে ফাঁসি কার্যকর করা হয়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশের শীর্ষ এক কর্মকর্তা জানান, সোমবার ভোরে আদিয়ালিয়া কারাগারে কাদরির ফাঁসি কার্যকর হয়েছে। এক কারা কর্মকর্তাও ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। মুমতাজ কাদরির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ৪ জানুয়ারি দিনের বেলাতেই ইসলামাবাদের কোহসার মার্কেটে কাদরি ২৮টি গুলি করে তাসিরকে হত্যা করেন। একই বছরের ১ অক্টোবর তাসিরকে হত্যায় মৃত্যুদণ্ডের রায় দেয় দেশটির একটি আদালত। কাদরির দাবি, দেশটির ব্লাসফেমি আইনের সমালোচনা করায় তিসারকে তিনি হত্যা করেছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের