মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সিরিয়ায় গোলাবর্ষণ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করল তুরস্ক’

moskoআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় গোলাবর্ষণ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তুরস্ক। এ অভিযোগ করেছেন সিরিয়ার একজন কুর্দি কর্মকর্তা। তিনি জানান, কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে তুরস্কের সেনারা গোলাবর্ষণ করেছে। সিরিয়ায় গত শুক্রবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
মস্কোয় নিযুক্ত কুর্দি মিশনের প্রধান রোদি ওসমান রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে বলেছেন, “সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৬৮ নম্বর প্রস্তাবের প্রথম লঙ্ঘন হয়েছে তুরস্কের মাধ্যমে। তুর্কি সেনারা তাল আবিয়াদ ও উসলাব শহরে গোলাবর্ষণ করেছে।” কুর্দি এ কর্মকর্তা বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন না করার জন্য অবশ্যই তুরস্কের প্রতি আন্তর্জাতিক সমাজের আহ্বান জানানো উচিত।
গত সোমবার রাশিয়া ও আমেরিকা সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে একমত হয় এবং শুক্রবার মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে জাতিসংঘে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হয়। সিরিয়ার সরকার এ প্রস্তাব মেনে নিয়েছে এবং সে অনুযায়ী যুদ্ধবিরতি চলছে। এ অবস্থায় তুরস্কের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রথম অভিযোগ এল। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের