বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খরার কারণে বিয়ে করবে না গ্রামের কোনো মেয়ে!

photo-1456664819আন্তর্জাতিক ডেস্ক : খরার কারণে সংসার চালানো দায়। মাঠে কোনো ফসল ফলছে না। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা গ্রামের প্রতিটি পরিবারের। তাই খরা মৌসুমে বাবা-মায়েদের পাশে থেকে বিপর্যয় মোকাবিলা করতে চলতি বছর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের এক গ্রামের সব অবিবাহিত মেয়ে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন এলাকায় গত ৪ থেকে ৫ বছর ধরেই খরা চলছে। ফলে মহারাষ্ট্রের বড় একটি অংশে ফসল ফলানো দায় হয়ে পড়েছে। তার ওপর এবারের গ্রীষ্ম শুরু হতে না হতেই খরা।

এখন থেকেই ফসলের মাঠ শুকাতে শুরু করেছে। আর এই কারণেই মহারাষ্ট্রের বীড় জেলার ওয়ারোল তান্ডা গ্রামের সব অবিবাহিত মেয়ে এ বছর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন।

কয়েক বছর ধরে খরার কারণে ওয়ারোল তান্ডা গ্রামের প্রতিটি পরিবারে অভাব বেড়েই চলেছে। খাদ্য, বস্ত্র, বাসস্থানের সন্ধানে এক এক করে গ্রাম ছেড়েছেন অনেকেই। প্রায় তিন হাজার সদস্যের এই গ্রামে এখন অনেকেই বাড়িছাড়া। কিন্তু এখনো যারা গ্রামে রয়েছে তারা লড়াই চালাচ্ছে এক ভয়াবহ বাস্তবতার সঙ্গে।

ওয়ারোল তান্ডা গ্রামের একাধিক তরুণী জানিয়েছেন, খরার কারণে তাঁদের পরিবারের আয় কমে গেছে। জমিতে ফসল ফলানো যাচ্ছে না। এই অবস্থার মধ্যে বিয়ে করা মানে পরিবারের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া। তাই পরিবারের পাশে থেকে সাহায্য করতেই এ বছর বিয়ের পিঁড়িতে না বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একইসঙ্গে তাঁরা সরকারি সাহায্যের দাবিও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত