মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাস্টবিনে নবজাতক: বাঁচাল কুকুর

2015_11_05_17_50_25_5BiwsCCLHL9VhogLwHUfCPYh143xOU_originalআন্তর্জাতিক ডেস্ক : জন্মের পর পরই নবজাতককে ডাস্টবিনে ফেলে দিয়েছে মা। খোঁজ নেয় নি বাবাও। অসহায় নবজাতকের কান্না পৌঁছায় নি কোন পথচারীর কানেও।
তবে একটি কুকুর ওই নবজাতককে আলতোভাবে তার মুখে করে নিয়ে একটি নিরাপদ স্থানে রেখে দিয়েছে। আর এ কারণেই প্রাণে বাঁচে শিশুটি।
ঘটনাটি সৌদি আরবের কোনো একটি স্থানের। তবে জায়গাটির নাম জানা যায়নি। ঘটনাটির সাক্ষী এক ব্যক্তির ক্যামেরায় তোলা ছবি থেকে তা জানা যায়।
সদ্যোজাতকে মৃত্যুমুখ থেকে তুলে এনে প্রাণ ফিরিয়ে দেয়ায় সে এখন এলাকার ‘হিরো’। ইন্টারনেটে ভাইরাল ছবিটিতে সদ্যোজাতকে দেখে সিউড়ে উঠেছেন অনেকে। অনেকেই আবার কুকুরের প্রশংসা করে বলেছেন, ‘কুকুরই মানুষের প্রকৃত বন্ধু।’
ধারণা করা হচ্ছে, অবৈধ সম্পর্কের ফলে এ সন্তানের জন্ম হয়। নিজেদের কলঙ্ক ঢাকতেই হয়তো জন্মের পর সন্তানটিকে ডাস্টবিনে ফেলে দেয়া হয়। কারণ কোনো বিবাহিত স্বামী-স্ত্রী তাদের সন্তান এরকম ডাস্টবিনে ফেলে আসতে পারে না বলেই মনে করছে লোকজন।
আসলে আমাদের সমাজটা কত অদ্ভুত! কেউ হয়তো মাতৃস্বাদ নিতে চুরি করে অন্যের সন্তান। কেউ আবার কলঙ্ক ঢাকতে ডাস্টবিনে ফেলে দেয় গর্ভের সন্তান। কেঁদে কেঁদে হয়তো তার মৃত্যু হয় ডাস্টবিনেই। কিন্তু মা-বাবার অপরাধের ফল একটি নবজাত শিশুকে ভোগ করতে হবে কেন? ওর দোষ কোথায়? পৃথিবীতে জন্ম নেয়াই কি তবে শিশুটির দোষ?

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী