,

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১১

photo-1456556408আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তলাগোয়া কুনার প্রদেশে আজ শনিবার সকালে এ হামলা চালানো হয়।

আলজাজিরার খবরে জানানো হয়েছে, একটি মোটরসাইকেল ব্যবহার করে এই আত্মঘাতী হামলা চালানো হয়। এতে আরো ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে অনলাইনটির খবরে জানানো হয়েছে।

এছাড়া আরেকটি স্থানীয় সূত্র উদ্ধৃত করে আলজাজিরার খবরে বলা হয়, কুনারের আসাদাবাদ শহরে প্রাদেশিক গভর্নর ওয়াহিদুল্লাহ কালিমজাইয়ের কার্যালয়ের কাছে এ আত্মঘাতী বোমা হামলা চালায় হামলাকারীরা। হামলায় নিহতের সবাই বেসামরিক নাগরিক।

হামলার পর প্রাদেশিক গভর্নর ওয়াহিদুল্লাহ কালিমজাই জানান, এ ঘটনায় আহত ও নিহতদের অধিকাংশই পথচারী। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড