,

সোমালিয়ায় হোটেলে হামলায় নিহত ১২

al-shabab_samakal_bbc_195911সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেল ও পার্কে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এসব হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  আল শাবাবের বন্দুকধারীরা কঠোর নিরাপত্তার থাকা মোগাদিসুর ইয়ুথ লিগ হোটেলের সামনে দুটি বিস্ফোরণ ঘটায় এবং অতর্কিতে গুলি শুরু করে। হোটেলটি সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছে অবস্থিত।
হামলার পর নিরাপত্তা বাহিনী আল শাবাবকে প্রতিরোধ করে; শুক্রবার রাত ৯টার দিকে গোলাগুলি থামে। নিরাপত্তা বাহিনীর গুলিতে হোটেলেই বাইরেই দুই হামলাকারী নিহত হয়।
প্রায় একই সময়ে মোগাদিসুর জনপ্রিয় পিস গার্ডেন পার্কে হামলা চালায় আল শাবাব। হামলার সময় পার্কটিতে অনেক লোক ছিলেন। সেখানে পুলিশের গুলিতে আরও দুই হামলাকারী নিহত হয়।
মোগাদিসুর পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহামেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন,  ‘আমি ১২ জন বেসামরিক লোকের মরদেহ দেখেছি। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।’ হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শুক্রবারের হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব হামলা দুটির দায় স্বীকার করেছে। সোমালিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পতনের লক্ষ্যে দেশব্যাপী হামলা চালিয়ে যাচ্ছে আল শাবাব।
দেশটিতে আফ্রিকান ইউনিয়নের ২২ হাজার সেনার উপস্থিতিতে সম্প্রতি বেশিরভাগ এলাকা হাতছাড়া হওয়ায় আত্মঘাতী হামলার সংখ্যা বাড়িয়েছে জঙ্গিগোষ্ঠীটি।

সূত্র: বিবিসি ও এএফপি

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড