মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ শিশুকে বাঁচাতে জীবন দিলো আরেক শিশু!

child_103638আন্তর্জাতিক ডেস্ক : ছোট্ট দুই শিশুকে বাঁচাতে গিয়ে অবশেষে নিজের জীবনটাই দিয়ে দিলো ১০ বছরের আরেক শিশু। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্ণিয়ায়। নিশ্চিত মৃত্যুর হাত থেকে দুই শিশুকে বাঁচিয়ে নিজে মারা গেলেও ‘হিরো’ বনে গেছে কিয়েরা লারসেন (১০)।

ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, গত সোমবার সান ডিয়েগো কান্ট্রির লেকের পাশে প্রতিবেশি দুই শিশুর সঙ্গে খেলা করছিল কিয়েরা লারসেন। এসময় একটি চলন্ত গাড়ি উল্টো দিক থেকে আসছিল। হঠাৎ এডিসন (১) ও ইমা (২) গাড়ির সামনে পড়ে যায়। তখন নিজের জীবন বাজি রেখে লারসেন ওই শিশুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ওই ছোট্ট দুই শিশু বাঁচলেও নিজেকে বাঁচাতে পারেনি লারসেন। ঘাতক গাড়িটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারাত্মক আহত হয় সে। পরে হাসপাতালে নেওয়ার পর লারসেনের মৃত্যু হয়।

এদিকে দুই শিশুর জীবন বাঁচিয়ে নিজে মরে গেলেও ‘হিরো’ বনে গেছে ১০ বছরের লারসেন।

বেঁচে যাওয়া দুই শিশুর মা লারসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘আমার দুই মেয়ের জীবন বাঁচিয়েছে লারসেন।সে আমার শিশুদের স্বর্গদূত। তার কারণেই আমার দুই শিশু বেঁচে আছে।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী