পাপুয়া নিউ গিনিতে গুলিতে ১১ কয়েদি নিহত

mmm_651998289আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনির একটি কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ১১ কয়েদি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ওই কারাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জনায়। দেশটির ল্যা মেট্রোপলিটন পুলিশ সুপার এন্থনি ওয়াগামবাইয়ি ১১ জন নিহতের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছ্নে।

দেশটির বুইমো সংশোধানাগার (কারাগার) প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ৩০ জনের বেশি কয়েদি এ কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় দুই রক্ষীর ওপর হামলা চালায়। এ সময় কারা প্রধান পুলিশকে সতর্ক অবস্থান নিতে বলে। পুলিশ কয়েদিদের পলায়ন ঠেকাতে গুলি চালালে ১১ কয়েদি নিহত হন।

সম্প্রতি দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো। গত বছর একই কারাগার থেকে ৫০ জনের বেশি কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু গুলির ঘটনাও ঘটেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম