,

আইএস নারীদের মাংস তুলে নেয়!

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) নারীদের ওপর কত নির্মম ও বর্বর অত্যাচার করে, তার কিছু বর্ণনা বিভিন্ন মাধমে আগেই জানা গেছে। এবার নতুন এক প্রকার নির্যাতন কৌশলের কথা জানা গেল, যা যেকোনো মানুষের বিবেককে আঘাত করবে।

 

 

নারীদের নির্যাতনে এক ধরনের ধাতব যন্ত্র ব্যবহার করে আইএস। যা সাধারণ লোহা ও ইস্পাত দিয়ে তৈরি। আইএসের জঙ্গিরা এগুলোকে ‘বিটার’ বা ‘চিপার’ বলে থাকে। এগুলো দেখতে কিছুটা সাঁড়াশির মতো। তবে সাঁড়াশির দাঁতগুলো খুব ধারালো। এই সাঁড়াশি দিয়ে নারীদের দেহের বিভিন্ন অঙ্গে চেপে ধরা হয়। আর তাতে উঠে আসে থোক থোক মাংস। কি বিভৎস!

 

main_900

যদি কোনো নারী কালো পোশাক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত না ঢেকে চলে, তবে তাকে ধরা হয়। আবার কেউ যদি আইএসের নির্দেশমতো বোরখার নিচে কালো ট্রাউজার না বা ঢোলা কাপড় না পরে, তবে তাকেও ধরে আনা হয়। অথবা কারো যদি মুখ দেখা যায়, তবে পাকড়াও করা হয়। তা ছাড়া হাত, পায়ের গোড়ালি কোনো কিছু আলগা থাকলে নিস্তার নেই। সঙ্গে সঙ্গে ধরা হয় তাকে। ধরে যে শাস্তি দেওয়া হয়, তার মধ্যে ‘বিটার নির্যাতন’ একটি। দেহের বিভিন্ন অংশ থেকে খুবলে খুবলে মাংস তুলে নেওয়া হয়।

 

 

ফাতিমা নামে ২২ বছর বয়সি এক নারী আইএসের নির্যাতনের এই বর্ণনা দিয়েছেন। তিনি মসুলে আইএসের ঢেরায় ছিলেন। তার ছেলেমেয়েও তার সঙ্গে ছিল। ফাতিমা তার পুরো নাম বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমার ছোট বোনকে বিটার দিয়ে নির্মমভাবে নির্যাতন করেছে আইএসের জঙ্গিরা। ওর হাত থেকে খুবলে খুবলে মাংস তুলে নিয়েছে। বিটার দিয়ে যে নির্যাতন চালায়, তা প্রসব বেদনার চেয়েও ভয়ংকর ও অসহ্য।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড