পাকিস্তানে চলন্ত প্রাইভেটকারে তরুণীকে গণধর্ষণ

gang-rapআন্তর্জাতিক ডেস্ক : বাড়িতে ফেরার পথে চলন্ত প্রাইভেটকারে গণধর্ষণের শিকার হয়েছেন পাকিস্তানের এক তরুণী। দেশটির হরিপুরের মতিয়ান ভিলেজ কাউন্সিলের কাছে তাকে একটি প্রাইভেটকারে তুলে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ শাবির শাহ বলেন, ধর্ষণের শিকার ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষার পর চার ধর্ষকের তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ১৯ বছর বয়সী ওই তরুণী আট্টক জেলার বাসিন্দা। সোমবার সকালের দিকে বাড়ি ফেরার জন্য তিনি মোহরা চৌকে বাসের অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তার সামনে এসে দাঁড়ায়। পরে এর চালক তাকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে উঠতে বলেন।

আতিকা (ছদ্মনাম) নামের ওই তরুণী বলেন, উঠা মাত্রই চালক গাড়িটি হাসান আবদালের পরিবর্তে হরিপুরের দিকে নিয়ে যেতে থাকে। এ সময় তিনি চিৎকারের চেষ্টা করলে গাড়িতে থাকা যাত্রীদের একজন তার মুখ চেপে ধরে চুপ থাকতে বাধ্য করেন। পরে চলন্ত গাড়িতেই ধর্ষণের পর তাকে মতিয়ান গ্রামের পাশে নামিয়ে দেয় ধর্ষকরা। তিনি বলেন, ওই গাড়িতে চারজন ছিলেন, ধর্ষণের পর তারা তাকে ফেলে পালিয়ে যান।

এ ঘটনার পর ওই তরুণী কোটনাজিবুল্লাহ পুলিশ স্টেশনে গিয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। পরে আদালতে নেওয়া হলে সন্দেহভাজন ওই ধর্ষকদের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম