বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউস বলল, এফবি আইয়ের দাবি অন্যায় নয়

 

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গির আইফোন খুলতে চেয়ে অ্যাপলের কাছে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের দাবি অযৌক্তিক নয়— জানাল হোয়াইট হাউস। ফোনটি হ্যাক করার প্রশ্নে এফবিআইকেই সমর্থন করেছেন মাইক্রোসফ্‌ট প্রতিষ্ঠাতা বিল গেটস। এফবিআই আসলে ফোনের তথ্য ভাণ্ডারের মধ্যে ঢুকতে চাইছে বলে অ্যাপল কর্তা টিম কুক যে দাবি করেছেন তা উড়িয়ে দিয়েছেন গেটস।

 

image
মঙ্গলবার সুর চড়িয়ে হোয়াইট হাউসের তরফে জশ আর্নেস্ট বলেন, ‘‘এফবিআইয়ের হাতে কোন তথ্য থাকবে আর কোনটা থাকবে না, সেটা যেমন তারা ঠিক করবে না, তেমনই কোনও বেসরকারি সংস্থাও তা ঠিক করে দেবে না।’’ জশের মতে, এফবিআইয়ের দাবি অযৌক্তিক নয়। তাদের প্রযুক্তি ‘রিডিজাইন’ করতে বলা হচ্ছে না। ওই আর্জি মানা হলে এফবিআই অ্যাপলের অন্দরে ঢুকে পড়বে সেই দাবি ঠিক নয়।

 

 
গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোয় গুলি চালিয়ে ১৪ জনকে খুন করে সইদ ফারুক নামে ওই জঙ্গি। তার আইফোনটি হাতে এলেও পাসওয়ার্ড খুলতে পারেনি এফবিআই। তখন অ্যাপলের কাছে সাহায্য চায় তারা। কিন্তু অ্যাপল কর্তা টিম কুক জানিয়ে দেন, একটি ফোনের তথ্য ফাঁস করা হলে সাধারণ গ্রাহকদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠবে। তথ্য-সুরক্ষার প্রশ্নে কুকের পাশে দাঁড়ান গুগলের সিইও সুন্দর পিচাই।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে