,

বিক্ষোভকারীর মুখে ঘুষি মারতে চাই আমি : ট্রাম্প

2016_02_23_21_07_07_eCw7N4bbbruvZey2oa0LO5k2jXTi3p_originalআন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার শুরু থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন ক্ষমতাবান একজন মানুষ হিসেবে। তার বিরোধী যে কোনো মানুষকে তিনি কঠিন বাক্যবাণে আক্রমণ করেছেন। গত সোমবার একজন বিক্ষোভকারীকে উদ্দেশ্য করে ট্রাম্প এরকম আক্রমণাত্মক কথা বলেছেন।

নেভাডা ককাসের আগে একটি নৈশ র‍্যালিতে একজন বিক্ষোভ প্রদর্শন করলে ট্রাম্পের নিরাপত্তা বাহিনীর লোকেরা ঐ লোককে র‍্যালি থেকে বের করে দেন। এই সময় বিক্ষোভকারীর হাসিমুখ দেখে ট্রাম্প বলেন, ‘আমি ওর মুখে একটা ঘুষি মারতে চাই। দেখেন কেমন হাসছে। খুব মজা পাচ্ছে নিশ্চয়ই।’

এটা ট্রাম্পের জন্য নতুন কোনো ঘটনা নয়। তার প্রচারণায় গিয়ে মৌখিক এবং শারীরিকভাবে আঘাত পেতে হয়েছে অনেক বিক্ষোভকারীকে। ট্রাম্প শুধু বিক্ষোভকারীদের নয়, যে কোন প্রতিপক্ষকেও একইভাবে আঘাত করেন। প্রতিপক্ষ সিনেটর টেড ক্রুজকে তিনি মিথ্যাবাদী এবং দুর্বল বলে আক্রমণ করেন প্রায়ই। প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটনকে তিনি অসংখ্যবার দুর্বল চিত্তের লোক বলে অভিহিত করেছেন।

তবে এবারের ঘটনায় ট্রাম্প উল্টো দাবি করেছেন, ঐ বিক্ষোভকারী নাকি খুবই নোংরা প্রকৃতির মানুষ। কারণ র‍্যালি থেকে বের করে দেয়ার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের নাকি ঐ লোক ঘুষি মারা চেষ্টা করেছিল।

সাধারণত ট্রাম্পের এই ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ডে তার সমর্থকরা প্রতিবাদ না করে উল্টো ‘ট্রাম্প-ট্রাম্প’ বলে চিৎকার করে আনন্দ ধ্বনি প্রকাশ করে। এবারও তারা ঠিক এই কাজটিই করেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড