,

চার সিংহ ঢুকেছে রাজধানীতে !

 

আন্তর্জাতিক ডেস্ক : শহরে ঢুকে পড়েছে সিংহ। এ নিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার ভোরে রাজধানীর প্রধান রাস্তায় সিংহ ঘুরতে দেখা গেছে।

নাইরোবি জাতীয় উদ্যান থেকে কমপক্ষে চারটি সিংহ বের হয়ে গেছে। উদ্যান কর্মকর্তারা সিংহগুলোর খোঁজ করছেন। রাজধানীবাসীকে সতর্ক করা হয়েছে, তারা যেন সাবধান থাকে। বলা হয়েছে, কেউ যেন সিংহ দেখলে ধরার চেষ্টা না করে কিংবা সিংহের পিছু না নেয়। কারণ বন্যপশুদের মধ্যে সিংহ মারাত্মক হিংস্র।

 

two-male-lions-Kenya-631.jpg__800x600_q85_crop
নাইরোবির জাতীয় উদ্যানঘেঁষা রাস্তার বিপরীত পাশে ঘন জনবসতি রয়েছে। একটি বড় বস্তিও আছে। সিংহগুলো শিগগির ধরা না পড়লে ভয়ংকর কিছু ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিংহগুলোর অবস্থান নির্ণয় করতে না পারায় এখন হেলিকপ্টার নিয়ে সেগুলো খোঁজা হচ্ছে। উদ্যান কর্মকর্তারা জানিয়েছেন, চারটির মধ্যে তিনটি সিংহ এবং একটি সিংহী।

নাইরোবির বন কর্মকর্তারা আশঙ্কা করছেন, সিংহগুলো যদি কারো ওপর আক্রমণ করে, তাহলে কীভাবে তা প্রতিহত করবে তারা। অভিভাবকরা সন্তানদের নিয়ে বিচলিত হয়ে পড়েছেন। অনেক বাবা-মা তাদের সন্তানদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। তবে আশার কথা হলো- গত রাতে উদ্যান থেকে বের হওয়া সিংহগুলো এখনও কারো ওপর হামলা করেনি।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের কর্ণাটকে একটি চিতাবাঘ স্কুলে ঢুকে পড়ে এবং এতে কয়েকজন আহত হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড