,

শিশুদের অপব্যবহার বেড়েছে আইএসের হাতে

IS1455891067
আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামকি স্টেট (আইএস) জঙ্গিবাদী কর্মকা-ে শিশুদের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। আইএসের হয়ে ২০১৫ সালে জঙ্গি তৎপরতায় জড়িত থাকা যেসব শিশু নিহত হয়েছে, তাদের সংখ্যা ২০১৪ সালের চেয়ে দ্বিগুণ।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা আইএসের হাতে শিশুদের অপব্যবহৃত হওয়ার এই চিত্র তুলে ধরেছেন। একইসঙ্গে আইএসের প্রাচরণা কৌলশ নিয়ে কথা বলেছেন তারা।

 

আইএসের প্রাচরণা গ্রুপের শিকার হয়ে আট থেকে ১৮ বছর বয়সি ৮৯ শিশু বিভিন্ন যুদ্ধে নিহত হয়েছে। তা ছাড়া ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে আইএসের সঙ্গে জড়িত হয়েছে প্রায় তিন গুণ বেশি শিশু।

 

যুক্তরাষ্ট্রের কমব্যাটিং টেরোরিজম সেন্টার জানিয়েছে, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত যেসব শিশু আইএসের সঙ্গে জড়িত ছিল, তাদের মধ্যে ৩৯ শতাংশ আত্মঘাতী হামলা করতে গিয়ে নিহত হয়েছে। আর যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে ৩৩ শতাংশ।

 

তবে গবেষকরা জানিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই যে, আইএসের অপব্যবহারের শিকার হয়ে শিশু নিহতের যে সংখ্যা উঠে এসেছে, বাস্তবে এই সংখ্যা আরো বেশি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড